Thursday, June 4, 2026

বিতর্ক চান না! কোহিনুর ছাড়াই মুকুট পরবেন ক্যামিলা

Date:

Share post:

হাতে আর মাত্র তিন মাস। তারপরই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। সেই অনুষ্ঠান ঘিরে যাতে কোনওরকম বিতর্ক না তৈরি হয় তারজন্য এখন থেকেই সতর্ক ব্রিটেনের রাজার স্ত্রী, কুইন কনসর্ট ক্যামিলা। রাজপরিবারের নিয়ম অনুযায়ী, সিংহাসনে উপবিষ্ট রানিদের শিরেই ওঠে কোহিনুরের মুকুট। সেই অনুযায়ী, কোহিনুর এবার পরবেন রানি ক্যামিলা। চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে তাঁর দাদুর বাবা পঞ্চম জর্জের স্ত্রী কুইন কনসর্ট মেরি অব টেক-এর মুকুটটি পরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যামিলা। কিন্তু সেই মুকুটটি থেকে বিতর্কিত কোহিনুর হিরেটি সরিয়ে দিতে বলেছেন ক্যামিলা। বাকিংহাম প্রাসাদ সূত্রে খবর, কুইন কনসর্ট চান না, ওই অনুষ্ঠানে মুকুটের কোহিনুর দেখে সেটিকে নিয়ে ফের কোনও বিতর্ক হোক।

আরও পড়ুন:ব্রিটেনের রাজা চার্লসকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, নির্বিকার রাজা

বর্তমান কুইন কনসর্টের অনুরোধ মেনে আজ টাওয়ার অব লন্ডনে রাখা ওই ঐতিহাসিক মুকুটটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাকিংহাম প্রাসাদ কর্তৃপক্ষ। কোহিনুরের বদলে ওই মকুটে বসানো হবে কালিনান থ্রি, ফোর এবং ফাইভ হিরে। প্রয়াত রানি দ্বিতীয় এলিজ়াবেথ জীবদ্দশায় মাঝে মধ্যেই নিজের ব্রোচে এই ধরনের হিরে পরতেন। তা ছাড়াও মুকুটের মধ্যে আরও কিছু পরিবর্তন আনা হবে। তবে কোহিনুরটি ওই মুকুট থেকে সরিয়ে কোথায় রাখা হবে, তা জানানো হয়নি।

কুইন কনসর্টের মতো রাজা তৃতীয় চার্লসের মুকুটেও বদল আনা হয়েছে। রাজ্যাভিষেকে সেন্ট এডওয়ার্ডের মুকুট পরবেন চার্লস। সেটিকে ইতিমধ্যেই সারিয়ে এনে টাওয়ার অব লন্ডনে সাধারণ মানুষের দেখার জায়গায় রাখা হয়েছে।

 

 

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...