Tuesday, February 24, 2026

সাহস পেলেন কী করে? শ্যামসুন্দরকে কড়া জবাব কুণালের কলমে

Date:

Share post:

শ্রদ্ধেয় শ্যামসুন্দর ঘোষ,

আপনার একটি ফেসবুক পোস্ট নজরে এল।
আপনি বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক। সম্মান জানাই। কিন্তু আমার নাম উল্লেখ করে আপত্তিকর শব্দ ব্যবহারের অধিকার আপনাকে কে দিল?
হ্যাঁ, মোহনবাগান ক্লাবে আমি স্পোর্টস লাইব্রেরি করার প্রস্তাব দিয়েছি এবং সেটি গৃহীত হয়েছে। এটা খারাপ?
আপনি লিখেছেন,’ কুণাল ঘোষদের আমলে এই ঐতিহ্যশালী ক্লাবটার কী অবস্থা হয়েছে সেটা এখন জনসাধারণের সামনে চলে এসেছে।”

কোন সাহসে আপনি আমার নামে মিথ্যা লিখেছেন? আমাদের আমল মানে? আমি সবেমাত্র সহসভাপতি হয়েছি। আমার প্রথম বৈঠক থেকে এটিকে নামের বিরুদ্ধে বলে যাচ্ছি। এটিকে সরানোর বিষয়ে সচিব তাদের সঙ্গে কথা বলছেন। সচিব সর্বশেষ জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা নীতিগতভাবে রাজি। তবে তাঁর সময়মত ঘোষণা করতে চান। এরপর আমরা আর কী করব? তার জন্য কুণাল ঘোষদের আমলে বলাটা ঠিক হল কি? তৃণমূলের উপর এত রাগ আপনার! ক্লাবটা মোহনবাগানিরা চালায়, তৃণমূল নয়। আর তৃণমূল সরকার মোহনবাগানসহ ক্লাবগুলির উপকারে যা যা করেছে, পরিকাঠামো, নৈশালোক ইত্যাদি, সেগুলো অন্য সরকার করেনি কেন?

আপনি অকারণে টুটু বসু, প্রতিদিন, আমাকে টেনেছেন কেন বুঝলাম না। আমাকে কয়েকজন বললেন মোহনবাগান দিবসে ক্রীড়া সাংবাদিকতায় জীবনকৃতী সম্মানের জন্য আমি অশোক দাশগুপ্তর নাম প্রস্তাব করেছিলাম বলে কয়েকজন বয়স্ক ক্রীড়াসাংবাদিক জ্বলেপুড়ে মরছেন। আমি এসব বিশ্বাস করি না। কিন্তু এই ধরণের কিছু লেখা দেখে বিভ্রান্ত হচ্ছি।

শ্যামসুন্দরবাবু, আপনি নিজের সম্মান নিজের কাছে রাখুন। আমি এটিকে আবাহনে ছিলাম না। আমি এর বিরোধী। আবার এটাও ঠিক, সেইসময় টাকা না পেলে মোহনবাগান আইএসএল খেলতে পারত না।
আপনার যা মানসিকতা, তাতে দেবাশিস দত্তর উচিত হয়নি সেসব জেনেও আপনার নাম নিয়ে সম্মান জানানোর বিষয়ে এগোন। একটি ফোনালাপকে যিনি ফেস বুকে এনে নিজের জীবনী লেখেন, তাঁকে সিনিয়র হিসেবে আদৌ সম্মান করা উচিত কিনা, ভাবা দরকার।

আরও পড়ুন- নজরে কর্মসংস্থান: নয়া দিশা ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’এ

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...