Friday, June 5, 2026

নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে কলকাতার ধাবার মালিক মনজিৎ!

Date:

Share post:

নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন কলকাতার ধাবার মালিক মনজিৎ সিংহ গ্রেওয়াল। বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে আয়কর এবং জমি সংক্রান্ত সমস্ত নথি নিয়ে ইডির সদর দফতরে পৌঁছে যান তিনি। কলকাতার বালিগঞ্জ থেকে নগদ উদ্ধারের ঘটনায় মনোজিৎ-কে তলব করে ইডি। সময় ছিল সকাল এগারোটা। তাঁর আধঘণ্টা আগেই নির্দিষ্ট নথি নিয়ে পৌঁছে যান মনজিৎ।

আরও পড়ুন:বালিগঞ্জে নির্মাণকারী সংস্থায় হানা ইডির, উদ্ধার ১ কোটি টাকার বেশি

গত ৯ ফেব্রুয়ারি বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থা ‘গজরাজ গ্রুপে’র কার্যালয়ে অভিযান চালিয়ে ১ কোটিরও বেশি নগদ উদ্ধার করে ইডি। ইডি সূত্রে দাবি, সেই সংস্থার সঙ্গে মনজিৎ-এর যোগসূত্র রয়েছে। তাই তাঁকে দিল্লিতে সদর দফতরে তলব করা হয়। সেই অনুযায়ী বুধবার হাজিরা দেন মনজিৎ। কেন্দ্রীয় এজেন্সির কাছে জমা দেওয়ার জন্য গত তিন থেকে পাঁচ বছরের আয়কর রিটার্ন, বিনিয়োগ এবং অতিথিশালার জমি সংক্রান্ত তথ্য এবং নথিও সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। ইডির দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনজিৎ জানান, তিনি সমস্ত নথি নিয়ে এসেছেন।পাশাপাশি তিনি এও জানান, গজরাজের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
তবে, নির্ধারিত সময়ের আগেই পৌঁছনোর জন্য ইডি অফিসের রিসেপশনে মনজিৎকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তার পর তাঁকে অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়।

 

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...