Sunday, May 17, 2026

মিলল না শুভেন্দুর ‘তারিখ তত্ত্ব’, শীর্ষ আদালতে পিছল অভিষেক মামলার শুনানি

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) তারিখের রাজনীতি যে মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটা ফের প্রমাণ হয়ে গেল। ডিসেম্বর থেকে একের পর এক তারিখ নিয়ে মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরোটাই যে ‘ফাঁকা আওয়াজ’ তা বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছিল ২০২২ এর শেষ মাসেই। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ‘ধামাকা’ হবে বলে রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু(Shuvendu Adhikari)। এর মধ্যে ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে(Supreme court) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলার শুনানি ছিল। কিন্তু ওই দিন শীর্ষ আদালতে এই মামলার শুনানিই হয়নি। মুখ বাঁচাতে ফের জানুয়ারি মাসের দিন ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। কেটে গেছে সেই সময়সীমাও। কিন্তু যাঁকে প্রতিমুহূর্তে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি সুপ্রিম কোর্টে হলই না। ফিল্মি কায়দায় তারিখের পর তারিখ এসেই চলেছে।

হাজরার সভা থেকে শুভেন্দু বলেছিলেন, ‘‘আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’’ সেই ফাঁকা আওয়াজের প্রেক্ষিতে কোনও যুক্তি দাঁড় করাতেই করতে পারলেন না শুভেন্দু। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলছে, আগামী ১৪ মার্চকে অভিষেকের মামলার ‘সম্ভাব্য’ শুনানির দিন হিসাবে ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে। এই নিয়ে গত ডিসেম্বর মাস থেকে শীর্ষ আদালতে শুনানি চার বার পিছোল। ফলে অভিষেক এবং তাঁর স্ত্রীর রক্ষাকবচের মেয়াদ অটুট রইল। শুভেন্দু অধিকারীর ঢক্কা নিনাদ যে বাস্তবে কোনও কাজের নয় তা আরও একবার প্রমাণিত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...