Friday, June 19, 2026

সাত সকালেই আসানসোল সংশোধনাগারে সিবিআই, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

বৃহস্পতিবার সাত সকালেই আসানসোলের বিশেষ সংশোধনাগারে হাজির সিবিআই।কারণ অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ।এদিন সকাল দশটায় আসানসোল সংশোধনাগারে আসেন সিবিআই আধিকারিকরা।প্রায় এক ঘণ্টা জেরা করে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা ।

আরও পড়ুন:জঙ্গলমহলের প্রতি উদাসীনতায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, জল সমস্যা থেকে পর্যটনে উন্নয়নের আশ্বাস

সূত্রের খবর, উদ্ধার হওয়া বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে কিনা তা জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগসূত্র খুঁজে বের করতেই আসানসোল সংশোধনাগারে যায় সিবিআই।সেখানে অনুব্রতকে জেরা করেন তাঁরা।

সম্প্রতি সিউড়ি সমবায় ব্যাঙ্কে অজস্র ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। তারপরেই ওই ব্যাঙ্কের ম্যানেজারকেও নিজাম প্যালেসে তলব করে সিবিআই। মোট ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সিউড়ির ব্যাঙ্কটিতে। জানা গিয়েছে, এমন ৫০টি অ্যাকাউন্টের নাকি হদিশ মিলেছে যেখানে একজনেরই সই রয়েছে। সিবিআই সূত্রে এও খবর, ওই ৫০টি অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকা রয়েছে।ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে কেন এই ব্যাপারে জেরা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...