Tuesday, June 23, 2026

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ বদল, শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ভারত

Date:

Share post:

বুধবার দুপুরে আইসিসি ঘোষণা করে টি-২০, একদিনের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও শীর্ষে টিম ইন্ডিয়া। এই খুশি কাটতে না কাটতে সন্ধ্যে নামতেই অন‍্য ছবি। আইসিসি পুনরায় প্রকাশ করে টেস্ট র‍্যাঙ্কিং-এর সূচি। সেখানে দেখা যায় ভারত নয়, টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে অস্ট্রেলিয়া।

বুধবার সন্ধ্যায় নতুন র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট পরিবর্তিত হয়ে ১২৬ এ চলে আসে। যার ফলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পুনরায় শীর্ষে উঠে আসে অজিরা। দ্বিতীয় স্থানে নেমে যায় ভারত। ভারতের রেটিং পয়েন্ট ১১৫। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্ট সব থেকে বেশি ৪৯৭৩। কিন্তু তাঁদের রেটিং পয়েন্ট ১০৬। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০২। টেস্ট ক্রমতালিকায় পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।

সম্প্রতি ভারত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারায়। আর এই জয়ের জেরে সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। আগামিকাল দ্বিতীয় টেস্ট ম‍্যাচ। চলতি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-১ বা ৩-০ ফলে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করবে ভারত।

বর্তমানে টি২০ আন্তর্জাতিক র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে রয়েছে ভারত। গতমাসে নিউজিল্যান্ডকে একদিনের আন্তর্জাতিক সিরিজে ক্লিন সুইপ করে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ভারত।

আরও পড়ুন:রেফারিকে টাকা দিয়ে বড়সড় শাস্তির মুখে বার্সেলোনা

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...