Tuesday, June 23, 2026

বৃহস্পতিবার থেকে চালু মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ কন্ট্রোল রুম !

Date:

Share post:

শুরু হতে চলেছে ছাত্র-ছাত্রীদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বলেই মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) তরফে জানানো হয়েছে, চলবে ৪ মার্চ পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন প্রায় ৭ লক্ষ পড়ুয়া। ছাত্রছাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার থেকেই কন্ট্রোল রুম চালু করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

পর্ষদ সূত্রে খবর সরকারি নির্দেশিকা মেনে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হল, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও কোন মিটিং মিছিল করা যাবে না। সল্টলেকে পর্ষদের মূল কার্যালয়ে কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- (০৩৩ )২৩২১- ৩৮২৭ এবং (০৩৩) ২৩৫৯-২২৭৪. পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কন্ট্রোল রুমে ফোন করে পরীক্ষার্থী ও অভিভাবকরা যে কোনও ধরনের সমস্যার কথা জানাতে পারবেন। পাশাপাশি এই বছর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। elixam নামের অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালান হবে। অডিও এবং ভিডিও মেসেজ-ও এই অ্যাপের মাধ্যমে আদানপ্রদান করা যাবে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...