Saturday, June 27, 2026

‘দিদি’ ডাকে থমকাল কনভয়, অভিযোগ শুনলেন খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেলেন এক মহিলা।ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। মেদিনীপুর সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। সেই সময় LIC চকের কাছে এক মহিলা পুলিশের ব্যারিকেড টপকে দৌড়ে চলে আসেন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে।এই পরিস্থিতে প্রথমে কিছুটা হকচকিয়ে যান নিরাপত্তা কর্মীরাও। এরপর ওই মহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী।

তার সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুরের রিং রোড।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ওই মহিলা গাড়ির সামনে এসে ‘দিদি দিদি’ বলে ডাকতে শুরু করেন। এরপরেই গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী তাঁর কথা শোনেন। এই প্রথমবার নয়, জেলাসফরে এর আগেও একাধিকবার এলাকাবাসীর কথা শুনতে গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাকে ছুটে আসতে দেখে নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে ঘিরে ফেলেন চারপাশ।মুখ্যমন্ত্রী তার অভিযোগ শোনার পরই এলাকা ছাড়েন ওই মহিলা।

 

 

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...