Tuesday, June 23, 2026

রায়নায় শ্যু*টআউট! দুষ্কৃ*তীদের গু*লিতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তাঁর বাবা

Date:

Share post:

পূর্ব বর্ধমানের (East Burdwan) রায়নায় (Raina) গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী (TMC Worker) ও তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না এলাকার সুপুর বাজার এলাকায়। পরিবার সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ সুপুর বাজার এলাকায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন মৃগাঙ্ক সিং ও তাঁর বাবা বাদল সিং। সেই সময়ই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ৬ রাউন্ড পর্যন্ত গুলি চলে। দু’জনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ। অভিযোগ, দু’জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা (Treatment) চলছে।

তবে মৃগাঙ্কর পরিবার ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ, ঘটনার সূত্রপাত বুধবার দুপুর থেকেই। জানা গিয়েছে, বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন মৃগাঙ্কবাবু। আর সেইসময় কয়েকজন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায়। বাইক থেকে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর মৃগাঙ্কবাবুকে রায়না হাসপাতালে চিকিৎসকার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরই তিনি রায়না থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে দুর্ঘটনার পরই থমথমে এলাকা। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...