Tuesday, June 23, 2026

ইচ্ছা করে ধ*র্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যোগী রাজ্যের পুলিশ! বিষ খেয়ে আ*ত্মহত্যার চেষ্টা মহিলার

Date:

Share post:

ফের শিরোনামে যোগী রাজ্যের লখিমপুর। এবার ইচ্ছা করেই ধর্ষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না নেওয়ার অভিযোগ উঠল যোগী পুলিশের বিরুদ্ধে। আর এই অভিযোগে হাসপাতালের ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৩২ বছর বয়সী এক মহিলা।গত শনিবার ঘটনাটি ঘটেছে লখিমপুরের খেরিতে। মহিলার অভিযোগ ছিল, ‘‘পুলিশ ইচ্ছাকৃত ভাবে দোষীদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না’’।

আরও পড়ুন:রায়নায় শ্যু*টআউট! দুষ্কৃ*তীদের গু*লিতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তাঁর বাবা
যদিও পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছরের জুনে মামলা নিষ্পত্তি হয়ে যায়। এর পর অভিযোগকারী মহিলা আবার আদালতের দ্বারস্থ হন এবং আদালত এই মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল।মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি খেরি থানার পুলিশের।

খেরি থানার পুলিশ সুপার (এসপি) গণেশপ্রসাদ সাহা মহিলার বিষ খাওয়ার ঘটনা নিয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি পুলিশ আধিকারিকদের পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছি। আমি নিজেও তদন্ত চালাচ্ছি। হাসপাতালে ভর্তি মহিলার অবস্থা স্থিতিশীল।’’

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...