Sunday, April 5, 2026

ত্রিপুরায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজি, পাল্টা হুঁশিয়ারি তিপ্রা সুপ্রিমোর

Date:

Share post:

হাইভোল্টেজ ত্রিপুরা বিধানসভা ভোটে সকাল থেকেই অশান্তির খবর। সাধারণ মানুষকে বুথমুখি হতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর করেছে বলে অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। যদিও গেরুয়া সন্ত্রাসকে উপেক্ষা করে সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। মহিলাদের ভোট দেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো।

ত্রিপুরার কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল এবার। অন্যদিকে, বিশালগড়ে দুই বাম কর্মীর বাড়িতে বোমা মারারও অভিযোগ উঠেছে। এর আগে আজ সকালেই মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য অভিযোগ করেছিলেন, বোমার সংস্কৃতি বাম-কংগ্রেসের। সেখানে তাঁরই দল এখন বোমাবাজির অভিযোগে অভিযুক্ত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকার অভিযোগ করলেন, অনেক দলীয় কর্মী মার খেয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এভাবে চলতে থাকলে, পাল্টা তাঁরাও প্রতিরোধ গড়ে তুলবেন। ভোটের নামে প্রহসন হতে দেবেন না।

এদিকে তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন বলেন, “বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়বে, এ বিষয়ে আমি আশাবাদী। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দেবে।” শাসকদলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগও তোলেন প্রদ্যোৎ। ভোটের পর বিজেপি যদি ঘোড়া কেনাবেচার চেষ্টা না করে, তার জন্য আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রদ্যোৎ মাণিক্য। তাঁর হুঁশিয়ারি, চাইলে তাঁরা বিজেপির সাংসদ কিনে নিতে পারেন।

ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। তিনি আরও জানান, প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ত্রিপুরার গোমতীতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কোনও নির্বাচনকেই ছোট বা বড় বলে মনে করি না। জনতাই আমাদের কাছে সব এবং আমাদের কর্তব্য হল তাদের সম্মান করা। সাধারণ মানুষই আমাদের ২০১৮ সালে ক্ষমতায় এনেছিলেন। এবারও তাই হবে।”

Related articles

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...

উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

কখনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলেন সমর্থক। কখনও মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেকে তৃণমূল নেত্রীকে একবার...