Sunday, April 5, 2026

ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন, তাঁর পরিচয় কী জানেন?

Date:

Share post:

মাইক্রোসফটে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এর পর ইউটিউবের সিইও পদেও এবার ভারতীয় বংশোদ্ভূত। বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি। তাঁর জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা জানান সুজ়ান। কে এই নিল মোহন? কী তাঁর পরিচয়?

আরও পড়ুন:গুগল, টুইটারের পর এবার কর্মী ছাঁটায়ের পথে ইয়াহু

নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। তার আগে নিল কাজ করতেন মাইক্রোসফটে। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজিক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই ভাবনা।

দায়িত্ব নেওয়ার পরে নিল বলেন, ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। ইউটিউব শুধু যে ‘ক্রিয়েটার’ বা যাঁরা ইউটিউবের জন্য ভিডিও বানান, তাঁদেরই দর্শককুল তৈরি করে দিচ্ছে তাই নয়, একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। ভবিষ্যতে ইউটিউবকে আরও বৃহত্তর মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হবে।

 

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...