Friday, June 26, 2026

বরকে ‘ভাই’ বলে ডাকতেন স্বরা?ভাইরাল দু’জনের কথোপকথন

Date:

Share post:

রাজনীতির ময়দানেই প্রেম। তারপর পরিবার, পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে করে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। স্বরা-ফাহাদের রসায়ন নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। তাঁদের বিয়ের পর পুরনো একটা টুইট ঘুরছে সমাজমাধ্যমে।যেখানে ফাহাদের ভাই বলে সম্বোধন করেছেন স্বরা। যা নিয়ে রসিক মন্তব্য করে চলেছেন নেটাগরিকরা।

আরও পড়ুন:Entertainment : টলিউড পরিচালকের মোবাইলে ‘বারাণসী জংশন’ ! বাংলায় আসছে রোমহ**র্ষক থ্রিলার

গত ২ ফেব্রুয়ারি ফাহাদের জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছিলেন স্বরা। লিখেছিলেন, “শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।”


জবাবে ফাহাদও ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমার ভাইয়ের আত্মবিশ্বাস ধ্বজা ওড়াচ্ছে। ঠিক তো রাখতেই হবে সব। আর হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, আমার বিয়েতে আসবে! সময় বার করো, আমি কিন্তু পাত্রী খুঁজে পেয়েছি!”
স্বরা-ফাহাদের এই কথোপকথন ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।বিয়ের আগে কাকপক্ষীও টের পায়নি তাঁদের দু’জনের প্রেম।কিন্তু কাই বলে বিয়ের দিন কয়েক আগেও হবু বরকে ‘ভাই’ বলে সম্বোধন?

বৃহস্পতিবার আইনি বিয়ের ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়ে ‘তনু ওয়েড্‌স মনু’র অভিনেত্রী লেখেন, “অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার।”
স্বরা-ফাহাদের বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তেরা। উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহল। কারণ নবদম্পতির সঙ্গে কোথাও না কোথাও যোগ রয়েছে এঁদের সকলের।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...