Saturday, April 18, 2026

মত্ত অবস্থায় পৃথ্বীর বিরুদ্ধে ব্যাট দিয়ে তরুণীকে আঘাতের অভিযোগ

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন পৃথ্বী। এখন ঘরোয়া ক্রিকেটও নেই। তাই ছুটিতে আছেন তিনি।এরই মাঝে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল পৃথ্বীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা তরুণী স্বপ্না গিলকে।যদিওও তাঁর আইনজীবী এ বার দাবি করলেন, ঘটনার সময় পৃথ্বী মত্ত ছিলেন এবং ওই তরুণীকে তিনি ব্যাট দিয়ে আঘাত করেছেন।

জানা গিয়েছে, সান্তাক্রুজের একটি বিলাসবহুল হোটেলে গতকাল নৈশভোজে গিয়েছিলেন পৃথ্বী। সঙ্গে ছিলেন তাঁর কিছু বন্ধু। সেই সময় কিছু ভক্ত পৃথ্বীর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। পৃথ্বী হাসিমুখে দু-এক জনের আবদার মেটান। কিন্তু একের পর এক ভক্ত ছবি তুলতে থাকায় তিনি বিরক্ত হন। বলেন, তিনি এখানে খাবার খেতে এসেছেন। তাই তাঁকে যেন আর বিরক্ত না করা হয়। তার পরেও ওই ক’জন ভক্ত বিরক্ত করতে থাকেন।

অভিযোগ পেয়ে হোটেলের ম্যানেজার ওই দলটিকে হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। এতেই তাঁরা রেগে যান। যখন পৃথ্বী এবং তাঁর বন্ধুরা হোটেল থেকে বেরোচ্ছেন, তখন দেখেন বেসবল ব্যাট নিয়ে ওই দলটি তাদের জন্য অপেক্ষা করছে। তাঁরা পৃথ্বীর বন্ধুর গাড়ি আক্রমণ করেন। সামনের এবং পিছনের কাচ ভেঙে দেন।এর পর পৃথ্বীর বন্ধু ওশিওয়ারা থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের খুঁজতে শুরু করেন।

বৃহস্পতিবার রাতে ওশিওয়াড়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন স্বপ্না এবং তাঁর বন্ধুরা। কিন্তু স্বপ্নার কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। পৃথ্বীর বন্ধুর অভিযোগ, আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ, যাদের মধ্যে স্বপ্নাও আছেন।

স্বপ্নার আইনজীবী আলি কাসিফ খান জানিয়েছেন,  ওই বিলাসবহুল হোটেলে পৃথ্বীর সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিল স্বপ্না। অনেক দিন ধরেই ও পৃথ্বীর ভক্ত। কিন্তু পৃথ্বী তখন পার্টি করছিল এবং মত্ত ছিল। ওর হাতে একটা ব্যাট ছিল। সেই ব্যাট দিয়ে ও স্বপ্নাকে আঘাত করে। পরের দিন পুলিশের কাছে গিয়ে স্বপ্নার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে।ওই আইনজীবী বলেন, পৃথ্বী মত্ত ছিল। সেই অবস্থায় গাড়ি চালিয়েছে। আমরা জানতে পেরেছি ও একটি বাইকেও আঘাত করেছে। স্বপ্নাকে ব্যাট দিয়ে মেরেছে। তাই ওর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে চাই।

 

 

Related articles

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...