Saturday, June 27, 2026

Weather Update : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় বদলের আপডেট !

Date:

Share post:

শীত (Winter)বিদায় নাকি বসন্তের আগমন, রাজ্য তথা দেশের আবহাওয়া নিয়ে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়িয়েছে হাওয়া অফিসের কর্তাদের মনেও। এর মাঝেই ফের সাইক্লোনের (Cyclone)পূর্বাভাস দিল আইএমডি (IMD)। মনে করা হচ্ছে বাংলাদেশের (Bangladesh) কাছে বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। প্রতিবেশী রাষ্ট্র সংলগ্ন সমুদ্রতলের ৩.১ কিলোমিটারের উপর পর্যন্ত একটি সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation) লক্ষ্য করা গেছে।

লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা , কলকাতায় (Kolkata) বাড়ছে গরম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ । আইএমডি বলছে ঘূর্ণিঝড় পরিস্থিতি ঘনীভূত হচ্ছে এবং পশ্চিম রাজস্থান – পাঞ্জাবের উপর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার প্রভাবে গত ২৪ ঘন্টায় পশ্চিম ভারত ও উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সিকিম, অসম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শহরেও সকাল থেকে তীব্র রোদের পরিবর্তে মেঘলা আকাশ। যদিও রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। এই উইকেন্ডে দু এক পশলা বৃষ্টি ভিজতে পারেন বঙ্গবাসী বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...