Monday, April 6, 2026

Pandit Vijay Kichlu: সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলুর জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। চলে গেলেন আগ্রা ঘরনার সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন শিল্পী। ছিল কিডনির সমস্যাও। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। পদ্মশ্রী-র পাশাপশি সঙ্গীত নাটক আকাদেমি-সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন পণ্ডিত কিচলু। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর ভূমিকা ছিল অগ্রণী।

আট দশক দীর্ঘ তাঁর সঙ্গীতজীবন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।’

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর।

আগ্রা ঘরানার কিংবদন্তী শিল্পী বিজয় কিচলু ছিলেন আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ।

তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।

আমি বিজয় কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন- পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিসিআইয়ের, ৩১ মার্চ থেকে শুরু আইপিএল

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...