Wednesday, June 24, 2026

বিবাহ ব*হির্ভূত সম্পর্কের জের, প্রেমিক-প্রেমিকাকে গাছে বেঁধে হে*নস্থা গ্রামবাসীদের! আটক একাধিক

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। প্রেমিক প্রেমিকাকে সারা রাত গাছে বেঁধে দুজনের পর চলল শারীরিক ও মানসিক নির্যাতন। ঘুটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর স্যান্ডেলার বিল এলাকায়।

স্থানীয় সূত্রে খবর স্বামী কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন। সেই অবকাশেই গ্রামেরই বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহবহিৰ্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বধূ। মাঝে মাঝেই ঘনিষ্ঠ হতেন তারা। শুক্রবার সন্ধ্যায় তেমনই অবস্থায় যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামের লোকজন। তারপর সারা রাত গাছে বেঁধে দুজনের পর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। জানতে পেরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গ্রামবাসীরা দুজনকে পুলিশের হাতে তুলে দেন। তবে এই ঘটনায় কয়েকজন গ্রামবাসীকেও আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁদের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- ১০০ আসনও পাবে না: ২৪-এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ফর্মুলা দিলেন নীতীশ

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...