Tuesday, June 23, 2026

রাখির সঙ্গে মিউজিক ভিডিও মহারাজের! ধন্ধে সিবিআই

Date:

Share post:

চাকরি বিক্রির অভিযোগে শুক্রবারই ৬ এজেন্টকে (Agent) গ্রেফতার (Arrest) করেছে সিবিআই (CBI)। তাঁদের মধ্যে রয়েছেন হুগলির (Hoogly) আরামবাগের (Arambag) শাহিদ ইমাম (Sahid Imam)। তবে নিজের এলাকায় তিনি মহারাজ এবং শুভম নামেই বেশি পরিচিত। তাঁর বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের কথা অনেকেরই জানা। কিন্তু তিনি যে টলিউড (Tollywood) ও বলিউডের (Bollywood) একাধিক প্রযোজনা সংস্থায় টাকা ঢেলেছিলেন তা হয়তো অনেকেরই অজানা ছিল। পেশায় একজন প্রাথমিক স্কুলে শিক্ষক হয়েও কীভাবে শাহিদের এমন রমরমা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বছর খানেক আগে ‘খালি কা টেনশন’ মিউজিক ভিডিয়োয় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও (Music Video) দেখা গিয়েছে তাঁকে।

তবে শুধু রাখির সঙ্গেই নয়, ‘সোনা বন্ধু’ নামে এক মিউজিক ভিডিয়োয় টলিউড অভিনেত্রী (Tollywood Actress) দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘সুইটি সুইটি’, ‘খালি কা টেনশন’ নামে দুটি মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। তবে মিউজিক ভিডিয়োগুলিতে তাঁর আসল নাম ব্যবহার করেননি শাহিদ। শুভম (Subham) নামেই মিউজিক ভিডিয়োয় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে শাহিদের প্রতিবেশীরা জানান, সম্প্রতি বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকতেন শাহিদ। সেখানে তাঁর ফ্ল্যাটও রয়েছে। তবে আচমকা তাঁর গ্রেফতারিতে অবাক হয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investing Agency) তাঁকে এজেন্ট বলেই চিহ্নিত করেছেন। অভিযোগ, চাকরি প্রার্থীদের সঙ্গে টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন আরামবাগের শাহিদ। বেশ কয়েক ধরে মুম্বইতেই বেড়েছিল অবাধ যাতায়াত। তবে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে এজেন্ট হিসেবে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল শুক্রবার। নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদের পর মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃত ৬ জনের মধ্যে রয়েছেন আরামবাগের শাহিদ ইমাম।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...