Tuesday, June 23, 2026

আজ বাগানের সামনে কেরল, তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির

Date:

Share post:

আজ ঘরের মাঠে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। টানা তিন ম্যাচ ব্যর্থতার পরে বিধ্বস্ত মোহনবাগান। শনিবার যুবভারতীতে ঘরের মাঠে লিগ টেবিলে তিন নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাগান ব্রিগেডের। এই মুহূর্তে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে সবুজ-মেরুন। সেরা ছয়ে থেকে আইএসএলের প্লে-অফ খেলতে হলে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে জুয়ান ফেরান্দোর দলকে।

শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারলে বা পয়েন্ট নষ্ট করলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে মোহনবাগানের। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির। চোটের জন্য হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেননি হুগো বৌমোস ও কার্ল ম্যাকহিউ। শুক্রবার তারা অনুশীলন করেছেন। যদিও তাদের খেলাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ। ম্যাচের আগে বৌমোস ও কার্লকে নিয়ে সিদ্ধান্ত নেবেন জুয়ান। কেরল ম্যাচে সাসপেনসন কাটিয়ে ফিরছেন আশিক কুরুনিয়ান। কার্ড সমস্যা মিটে গিয়েছে শুভাশিস বোসেরও। সেক্ষেত্রে শনিবার পুরো শক্তি নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে।

হায়দরাবাদের বিরুদ্ধে পুরো দল না পাওয়ার জন্য আক্ষেপ করেছিলেন জুয়ান। হারের জন্য চোট-আঘাতের অজুহাত দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, প্লে-অফে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান। বাগান কোচ জুয়ান জানিয়েছেন, ‘‘প্লে-অফে থাকতে চাই। তার জন্য লড়াই করব। কেরালা শক্তিশালী দল হলেও আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। বাকি দু’টি ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে থেকে প্লে-অফ খেলাই লক্ষ্য।’’

আরও পড়ুন:স্টিং অপারেশন কাণ্ডের জের, চেতনের ওপর আস্থা হারিয়েছিলেন ভারতীয় দলের তিন, তাই ইস্তফা: রিপোর্ট

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...