Wednesday, April 8, 2026

বিশ্ববিদ্যালয় চত্বরেই সুবিশাল এয়ারক্র্যাফট ! নয়া চমক নিউটাউনে

Date:

Share post:

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)নিয়ে আজ বিশ্ব এগিয়ে চলেছে, সেখানে তিলোত্তমা কি আর পিছিয়ে থাকতে পারে? তাই এবার প্রযুক্তিগত উন্নতি সাধনে আরও একধাপ এগোল কলকাতা (Kolkata)। মস্তিস্কের খুঁটিনাটি কীভাবে যন্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে কাজ হাসিল করা যায় সেই শিক্ষা মিলবে হাতের কাছেই। রোবোটিকস (Robotics) এবং অসামরিক বিমান চালানোর খুঁটিনাটি শেখানোর কোর্স চালু হতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (St. Xaviers University Campus)। বিশ্ববিদ‌্যালয় চত্বরে এয়ারক্র্যাফটের ভিতরে হবে এভিয়েশনের ক্লাস (Aviation Class)।

পছন্দের ব্যক্তি হারলেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এরা: ধনকুবেরকে তোপ জয়শঙ্করের

খুব তাড়াতাড়ি নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের নতুন একটি বিল্ডিং- এর উদ্বোধন হতে চলেছে। পঠনপাঠন শুরু হওয়া আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ (Father Felix Raj) জানিয়েছেন, দেশের যে কোনও নামজাদা, সুবিদিত প্রতিষ্ঠানে গেলে একজন না একজন ‘জাভেরিয়ান’এর দেখা মিলবেই। সেন্ট জেভিয়ার্স এভাবেই তার গুরুত্ব প্রমাণ করেছে বিশ্বের পড়ুয়াদের কাছে। সেই বিশ্ববিদ্যালয় এবার বহরে বাড়তে চলেছে। উপাচার্য জন ফেলিক্স রাজের কথায়, আপাতত ১৭ একর জমির উপর বিশ্ববিদ‌্যালয় গড়ে উঠেছে কলকাতার নিউটাউনে। যা তৈরি করতে এখনও পর্যন্ত ৪২০ কোটি টাকা খরচ হয়েছে। একাধিক শিল্পপতি, যাঁরা সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীরা এই কাজে সাহায্য করেছেন বলে জানিয়েছেন উপাচার্য। এখানে ১৩০ জন যোগ্য প্রফেসর এবং ৯০ জন টিচিং স্টাফ থাকছেন।

আসলে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়ারা শুধু নিজেদের চাকরি নিয়ে ভাবেন না, তাঁরা অন্যদের জন্য সুযোগ করে দেওয়ার পরিপন্থী। ছাত্র-ছাত্রীদের তেমনই মতাদর্শে দীক্ষিত করছে সেন্ট জেভিয়ার্স। এবার নতুন ক্যাম্পাসে বিমান প্রশিক্ষণ নিয়ে উন্মাদনা পড়ুয়াদের মনে।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...