Saturday, April 4, 2026

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

Date:

Share post:

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। ৩৩ বছরের খরা কাটলো না। রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারাল জয়দেব উনাদকাটরা। বদলা হলোনা। এই নিয়ে ফাইনালে দু’বার সৌরাষ্ট্রের কাছে হারল বঙ্গ ব্রিগেড। প্রথমবার সৌরাষ্ট্রের ঘরের মাঠে। আর এবার নিজেদের ঘরের মাঠে।

 

রঞ্জি ফাইনালে এবার ঘরের মাঠেও বিপুল চাপে ছিল বাংলা শিবির। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানেই অলআউট হয়েছিল বঙ্গ ব্রিগেড। জবাবে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে করে ৪০৪ রান। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ১৬৯-৪। অনুষ্টুপ-মনোজ ৯৯ রান যোগ করে। যদিও অনুষ্টুপ আউট হয়ে ফেরেন ৬১ রানে। রবিবার মাত্র দেড়ঘন্টায় শেষ হয়ে গেল বাংলার দ্বিতীয় ইনিংস। অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ক্রিজে ছিলেন শাহবাজ আহমেদ। চতুর্থ দিনে বড় পার্টনারশিপের আশায় ছিল বাংলা। কিন্তু এদিন শুরুতেই অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ২৭ রানে আউট হন শাহবাজ। বাংলার আশা একেবারে তখন শেষের দিকে। তখন অধিনায়ক মনোজ কিছুটা লড়াই করেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না তিনি। ৬৮ রানে আউট হন মনোজ। এরপর কোন রকমে শেষ উইকেটে ঈশান পড়েল ও মুকেশ কুমার কিছুটা রান করেন। তাদের রানে ভর করে এক ইনিংসে হারের লজ্জার হাত থেকে বাঁচে বাংলা। শেষমেশ সৌরাষ্ট্রকে মাত্র ১১ রানের লিড দেয় বাংলা। মনোজদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে।

জবাবে ১২ রানের লক্ষ‍্য নিয়ে খেলতে নেমে সহজেই জয় তুলে নেয় সৌরাষ্ট্র। অবশ্য শুরুতেই আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ঘোলি। এরপর খুব সহজেই জয় তুলে নিল সৌরাষ্ট্র। আর এই জয়ের ফলে ২০১৯-২০ পর ফের একবার রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র।

আরও পড়ুন:কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...