Friday, April 3, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়, বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে কতটা এগোল ভারত?

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের সুবাদে বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে ২-০ এগিয়ে গেল ভারতীয় দল। আর এর ফলে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একধাপ এগালো রোহিত শর্মার দল। এদিন ভারত জয় পাওয়ায় বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।

এতদিন বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে ছিল চারটি দল। অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই দৌড় থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর একটি ম‍্যাচ জয় দরকার টিম ইন্ডিয়ার।অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় টেস্টে হারিয়ে দিলেই শ্রীলঙ্কাকে সরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। সেক্ষেত্রে লড়াই জারি থাকবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে। আপাতত দিল্লিতে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পরে ভারত ১৬ ম্যাচে ১২৩ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে অস্ট্রেলিয়া। ১৭ ম্যাচে ১৩৬ সংগ্রহ করে এক নম্বরে রয়েছে অজিরা।

আরও পড়ুন:ঘরের মাঠে রঞ্জি ট্রফি হাতছাড়া, হতাশ মনোজ

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...