Saturday, April 4, 2026

কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

Date:

Share post:

ঘরে মাঠে জয়ে ফেরে এটিকে মোহনবাগান। শনিবার কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল কার্ল ম‍্যাকহিউর। চোট সারিয়ে মাঠে ফিরেই জোড় গোল করলেন তিনি। এই জয়ের ফলে প্লে অফের রাস্তাও পাকা করে নেয় বাগান ব্রিগেড। আর এই জয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, এই জয় আসন্ন ডার্বিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” এবার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার। আমরা ভাল খেললে এরকম খুশি হওয়ার মতো ফলই হবে। পরের ম্যাচে আমরা তিন নম্বরে ওঠার সুযোগ পাব। আশা করি, দলের ছেলেরা এই কথা মাথায় রেখেই এই ম্যাচে নামবে। ডার্বি বলে আলাদা করে না ভাবাই ভাল। জানি, কলকাতায় ডার্বিতে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। এই পরিবেশটা হয়তো আমাদের শেষ ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আমাদের এখনও তিন পয়েন্ট অবশ্যই দরকার।”

কেরলের বিরুদ্ধে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল। যার ফলে ডার্বিতে পাওয়া যাবে না তাকে। যদিও এই নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে, ফুটবলার রয়েছে। তাই কেউ কার্ড সমস্যায় পড়লে বা কারও চোট হলে, তার বিকল্প আমাদের দলে থাকে। ব্রেন্ডান ভাল ফুটবলার। আমি ওকে খেলাতে পছন্দও করি। কিন্তু এক্ষেত্রে আমাদের স্লাভকো আছে। ও ভালই খেলছে। এখন আমাদের একটা ভাল পরিকল্পনা তৈরি করে দলকে প্রস্তুত করতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...