Saturday, January 17, 2026

গরীব রথ এক্সপ্রেসে বো*মাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান

Date:

Share post:

হজরত নিজামুদ্দিন থেকে চেন্নাই সেন্ট্রালগামী গরীব রথ এক্সপ্রেসে (Garib Rath) বোমা*তঙ্ক! ট্রেনের জি ২ এবং জি ৩ কামরায় বো*মাতঙ্ক। খবর চাউর হতেই ধৌলপুর জংশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। চালানো হচ্ছে তল্লাশি। রয়েছে ডগ স্কোয়ার্ডও। ডিএসপি সুরেশ শঙ্খলা-সহ একাধিক থানার পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছেন। আরপিএফ এবং জিআরপি কর্মীরাও এই তল্লাশি অভিযানে নেমে পড়েছেন।

ধৌলপুর জংশনে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট থামে গরীব রথ এক্সপ্রেস। ট্রেনে বোমা থাকার খবর পেয়েই আলোড়ন পড়ে যায়। ট্রেনে থাকা যাত্রীদের তল্লাশি অভিযানে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি গোয়ালিয়র স্টেশনেও জারি করা হয়েছে সতর্কতা।

আরও পড়ুন- মঙ্গলে অভিষেককে নিয়ে বিশেষ প্ল্যানিং বিজেপির, স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে রাখার পরামর্শ কুণালের

 

spot_img

Related articles

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার...

পাহাড় প্রেমই ‘কাল’! জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন...

“অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

'দেশু' (DeSu) জুটির আগামী সিনেমাতে কি সত্যিই কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? গত দুদিন ধরে চলতে...

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...