Thursday, June 25, 2026

কোচবিহারের বাসিন্দাকে NRC নোটিশ, ‘গণতন্ত্রের উপর আক্রমণে’ তীব্র প্রতিক্রিয়া মমতার 

Date:

Share post:

অসমের ফরেনার্স ট্রাইবুনাল থেকে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কটাক্ষ, “৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলা বাস করা এক রাজবংশী নাগরিককে ‘বিদেশি’ বলা আমাদের গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছু নয়।”

উত্তম কুমার ব্রজবাসী, যিনি দিনহাটার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নানা সরকারি পরিচয়পত্র বহন করছেন, তাঁকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল ‘বিদেশি’ বা ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে নোটিশ পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে—যেখানে তাদের কোনও সাংবিধানিক ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন , “এটি একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত। বিজেপি প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিতে এবং বাংলার মানুষের পরিচয় মুছে দিতে চাইছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী।”তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক এবং দমনমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাঁর হুঁশিয়ারি, “ভারতের সংবিধানকে যারা ছিঁড়ে ফেলতে চায়, তাদের বাংলার মানুষ চুপ করে দেখতে বসে থাকবে না।”

এই ঘটনাকে কেন্দ্র করে ফের স্পষ্ট হল, এনআরসি ইস্যুতে বিজেপি শাসিত রাজ্যগুলির পদক্ষেপ শুধু সীমান্ত রাজ্যগুলিতে নয়, সংবিধান এবং নাগরিক অধিকারের বৃহত্তর প্রশ্নেও বড়সড় সংকট সৃষ্টি করছে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...