Saturday, June 6, 2026

২৫ বছর পর বিচার পেল বুধন শবরের পরিবার, শ্রীঘরে প্রাক্তন ওসি !

Date:

Share post:

শেষ পর্যন্ত বিচার মিলল।আর সেই বিচার পেতে লাগলো  দীর্ঘ ২৫ বছর! বিচার পেল বুধন শবরের পরিবার। সোমবার সেই মামলায় বরাবাজার থানার প্রাক্তন ওসি  অশোক রায়কে ৮ বছরের কারাদণ্ড  দিল পুরুলিয়া জেলা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ৩৩০ ধারায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারক। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁর।

ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে।পুরুলিয়া সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বুধন শবরের। পুলিশের বিরুদ্ধে বুধন শবরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির পক্ষ থেকে মহাশ্বেতা দেবী কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করেন। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায় ও এএসআই অজয় সেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। এই মামলায় মোট ৮৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মহাশ্বেতা দেবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।এই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ ২৫ বছর ধরে সেই মামলা চলতে থাকে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শুক্রবার পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্রাকের দ্বিতীয় আদালত বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায়কে দোষী সাব্যস্ত করেন।এই রায়ে দারুণ খুশি নিহত বুধন শবরের পরিবার।

 

 

 

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...