Sunday, April 5, 2026

আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ রানে হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধনা।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধনা। ৮৭ রান করেন তিনি। ২৪ রান করেন শেফালি ভর্মা। ১৩ রান করেন হরমনপ্রীত কৌর। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন লৌরা ডেলানি। দুটি উইকেট নেন পেন্ডারগ‍্যাস্ট। একটি উইকেট নেন অ‍্যালেন কেলি।

 

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। যখন দুই উইকেট হারিয়ে ৫৪ আয়ারল্যান্ডের তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮.৩ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ৫৯ রানের বেশি। কিন্তু পাঁচ রান কম থাকায় হেরে যায় তারা।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়লেন রোহিত, ছুঁয়ে ফেললেন ধোনি এবং বাবর আজমকে

 

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...