Sunday, April 5, 2026

আরও স্লিম হলেন জেলবন্দি অনুব্রত, কত কমল ওজন!

Date:

Share post:

আরও স্লিম হলেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! সূত্রের খবর, গত ৬ মাসে ১৯ কেজি ওজন (Weight) কমেছে তৃণমূলের বীরভূমের (Birbhum) জেলা সভাপতির। সোমবার, সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল (Asansol) জেল থেকে পুলিশের (Police) গাড়ি করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতর। হাসপাতাল সূত্রে খবর, ওজন দাঁড়িয়েছে ৯১ কেজি।

২০২২ সালের ২৫ অগাস্ট থেকে আসানসোল জেলে (Jail) রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সময় তাঁর ওজন ছিল ১১০ কেজি। তিনমাসেই তাঁর ওজন কমেছিল ১০ কেজি। এদিন, স্বাস্থ্য পরীক্ষার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায় অনুব্রতর ওজন দাঁড়িয়েছে ৯১ কেজি। হাসপাতালে ঢোকার সময় কেষ্ট মণ্ডল জানান, তাঁর শরীর ভাল নেই। পরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার ডাঃ উত্তমকুমার রায় জানান, তাঁর ব্লাড প্রেসারও স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...