Monday, April 6, 2026

বারে নয়, মদ খান ঘরে! পানশালা বন্ধ করতে নয়া আবগারি নীতি

Date:

Share post:

মদ খেতে হলে খেতে হবে বাড়ি বসে। পানশালায় মদ খাওয়ার নীতিতে বদল আনতে উদ্যোগী হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্য(Madhyapradesh)। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের(Shivraj Singh Chouhan) রাজ্যে আবগারি নীতিতে(Excize Rules) একগুচ্ছ বদল আনা হল। নয়া নিয়মে রাজ্যের সমস্ত পানশালা বন্ধ করতে হবে। কেবল স্বীকৃত মদের দোকান থেকে কেনা যাবে মদ। তবে তা পান করতে হবে বাড়ি গিয়ে। ইতিমধ্যেই নয়া নীতিতে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে।

মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্র এই প্রসঙ্গে জানান, মদ্যপানে রাশ টানতেই এই পদক্ষেপ করেছে সরকার। পাশাপাশি আরও জানানো হয়েছে, রাজ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে মদের দোকান খোলা যাবে না। আগের নিয়মে এই ব্যবধান ছিল ৫০ মিটারের। মত্ত অবস্থায় যাতে কেউ গাড়ি চালাতে না পারেন, সে বিষয়চি নিশ্চিত করতে অভিযুক্তদের লাইসেন্স বাতিল করার সংস্থান থাকছে নতুন আবগারি নীতিতে।

উল্লেখ্য, রাজ্যে মদ্যপান বন্ধ করতে দীর্ঘদিন ধরেই সরব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী। রাজ্যবাসীকে মদের বদলে দুধ খাওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি একটি মদের দোকানের সামনে দু’টি গরুকে বেঁধে রেখে মদ খাওয়া এবং মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান উমা। দলের নেত্রীর প্রতিবাদের পর এবার রাজ্যে মদ্যপানে লাগাম টানতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...