Saturday, April 4, 2026

বিজেপির সঙ্গে আড়ি ! মোদির সভার অনুমতি দিল না মেঘালয় সরকার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেঘালয় সফরের আগেই বিপত্তি।বিজেপির সঙ্গে এনপিপির গাঁটছড়া ভাঙতেই পিএ সাংমা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে জনসভা করার অনুমতি দিল না মেঘালয় সরকার। ক্রীড়া দফতর বিজেপিকে জানিয়েছে, স্টেডিয়ামের নির্মাণকাজ এখনও চলছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন সেখানে করা যাবে না।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্বাচনী এলাকা দক্ষিণ তুরা।মেঘালয় সরকার অনুমতি না দেওয়ার পরই ভোটমুখী রাজ্যে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য বিজেপি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে বিষয়টি নিয়ে।তাদের বক্তব্য, ক্ষমতাসীন ন্যাশালান পিপিলস পার্টি, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যে বিজেপির উত্থান আটকাতে চাইছে। সেই কারণে মোদির জনসভার অনুমতি দিতে চাইছে না। প্রধানমন্ত্রীর আগামী ২৪ ফেব্রুয়ারি শিলং ও তুরায় নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা।

জেলা নির্বাচনী আধিকারিক স্বপ্নিল টেম্বে বলেছেন, ক্রীড়া দফতর জানিয়েছে যে স্টেডিয়ামে এত বড় সমাবেশের আয়োজন করা সম্ভব নয়।কারণ, এখনও সেখানে নির্মাণ কাজ চলছে।প্রসঙ্গত, ১২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি গত বছরের ১৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ঋতুরাজ সিনহার বক্তব্য, উদ্বোধনের দু’মাস পরে কীভাবে একটি স্টেডিয়ামকে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য “অসম্পূর্ণ এবং অনুপলব্ধ” ঘোষণা করা হয়।তিনি বলেন, কনরাড সাংমা ও মুকুল সাংমা কি বিজেপিকে ভয় পাচ্ছেন? মেঘালয়ে বিজেপির ঢেউ ঠেকানোর চেষ্টা করছেন তারা। আপনারা প্রধানমন্ত্রীর সমাবেশ বন্ধ করার চেষ্টা করতে পারেন, কিন্তু রাজ্যের মানুষ বিজেপিকে সমর্থন করার জন্য প্রস্তুত।

 

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...