Monday, April 6, 2026

“বিধবা রক্ষি*তার সঙ্গে ফুর্তি! সাংসদ স্বামীকে নিয়ে বি*স্ফোরক সুজাতা

Date:

Share post:

ফের পারিবারিক কেচ্ছা নিয়ে বিস্ফোরক তৃণমূলের সুজাতা মণ্ডল। “ডিভোর্স” পর্বে তাঁর স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে কার্যত ধুয়ে দিলেন সুজাতা। সৌমিত্রর চরিত্র নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন সুজাতা, এবার সোশ্যাল মিডিয়ায় আরও বিস্ফোরক তিনি।

ফেসবুক পোস্ট নাম না করে স্বামী সৌমিত্রর চরিত্র নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন সুজাতা। সোশ্যাল মিডিয়ায় সুজাতা লেখেন, “একজন বদ্ধ পাগল, মাতাল, চরিত্রহীন, লম্পট শিলিগুড়ির বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি করা, তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ, অন্যের ঘাড়ে চেপে শেষবারের মতো জেতা এমপি বিষ্ণুপুরের বুকে গলায় গামছা নিয়ে হুমকি দিয়ে প্রমাণ দিচ্ছে যে তার সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা মাস তারপরই তার নামে “বলো হরি হরি বোল” বলে পাবলিক তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। রক্ষিতা বিধবার দৌলতে আগামিদিনে পরণে জুটবে না কাছা/ তাই মরণের আগে গলায় দিয়েছে এমপি গামছা। কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। সময়ের সাথে প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন জনগণকে বলছি।”

নাম না করলেও সুজাতার এই বিস্ফোরক পোস্ট যে তাঁর সাংসদ স্বামীকে ইঙ্গিত করেই, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। সৌমিত্র খাঁ নিজেও সেটা বুঝেছেন। পাল্টা সৌমিত্র খাঁ নাম না নিয়ে স্ত্রী সুজাতে উপদেশ দিয়ে ফেসবুক পোস্ট করেন। বিজেপি সাংসদ লেখেন, “মহামান্য আদালতের নির্দেশ অনুসারে ডিভোর্সের সম্পূর্ন ডিক্রি হয়েছে। আমার কাছে প্রত্যেক নারীর সম্মান সর্বাগ্যে আমি সম্মান দিতেও জানি এবং রক্ষা করতেও জানি। তাই নিজের সন্মান টা রাখার চেষ্টা করুন।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...