Monday, April 6, 2026

বিশেষ শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে রাজ্য: ঘোষণা মলয় ঘটকের

Date:

Share post:

শ্রমজীবী মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও ভালো ভাবে পৌঁছে দিতে ৪৩ টি বিশেষ শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। তিনি বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই হাসপাতাল তৈরির জন্য জমি চিহ্নিত করণের কাজ চলছে। এদিন এক প্রশ্নের উত্তরে শ্রমমন্ত্রী বলেন, দরিদ্র শ্রমজীবী মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নতুন শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের পাশাপাশি কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করে শ্রমিক হাসপাতাল হিসাবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে মলয় জানান, রাজ্যের নতুন সৃষ্ট জেলাগুলিতে জেলা আদালত নির্মাণের কাজ জোর কদমে চলছে। আলিপুর দুয়ার, পশ্চিম বর্ধমানে আদালত ভবন তৈরির কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন- Kolkata : ভাঙা হাড়ে কোন স্ক্রু, OT-তেই হাতাহাতি দুই ডাক্তারের !

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...