Tuesday, June 23, 2026

মেয়ের ‘ভর’ হয়েছে! তা*ন্ত্রিকের কাছে মা নিয়ে যেতেই এ কী হল!

Date:

Share post:

সময় এগিয়েছে। বিজ্ঞানও উন্নত হয়েছে। কিন্তু কুসংস্কার এখনও পিছু ছাড়েনি।আবারও তার প্রমাণ মিলল। মেয়ের ওপর ভর করেছে ভূত! তাই কুসংস্কারে বিশ্বাসী মা তাকে নিয়ে তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন মা। কিন্তু তান্ত্রিক যে এমনটা করবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি মা। যখন জানতে পারলেন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছি। তবে জানার সঙ্গে সঙ্গেই থানায় তান্ত্রিকের নামে অভিযোগ দায়ের করেন মা। কী এমন ঘটেছিল তাঁর মেয়ের সঙ্গে ?

আরও পড়ুন:আজ বঙ্গভঙ্গ বিরোধী বিল নিয়ে বিধানসভায় আলোচনা, বিজেপির অবস্থানে নজর রাজনৈতিক মহলের
ঘটনাটি দিল্লির। ১৪ বছরের ওই মেয়েকে সুস্থ করতে তান্ত্রিকের দারস্থ হয়েছিলেন তবে মায়ের অভিযোগ, ভূত তাড়ানোর নাম করে একাধিক বার কিশোরীকে ধর্ষণ করেন তান্ত্রিক। যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।কিশোরীর অভিযোগের ভিত্তিতে তান্ত্রিকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্ষণের কারণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে জানা যায়, সে ২ মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে তার মা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন। তার পর থেকে বেশ কয়েক বার যেচে কিশোরীর বাড়িতে আসেন অভিযুক্ত। ভূত তাড়ানোর নানা কৌশল তাঁর আয়ত্তে আছে বলে দাবি করে তিনি কিশোরীর মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তার পর ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণ করেন। ২ থেকে ৩ বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

কিছু দিনের মধ্যে কিশোরীর শারীরিক অসুস্থতার মাত্রা বেড়ে যায়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে সে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিক এর আগেও এমন কাজ করেছেন কি না, আরও কেউ তাঁর লালসার শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...