Friday, April 3, 2026

ভারতের ‘অপারেশন দোস্ত’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তুরস্ক

Date:

Share post:

বিপদে হাত বাড়িয়ে দিয়েছিল ‘বন্ধু’ দেশ ভারত । ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক। রাতারাতি ভারত পাঠিয়েছিল উদ্ধারকারী দল ও  সেনাবাহিনী। ‘অপারেশন দোস্ত’ মিশনে তারাই উদ্ধারকাজ করেছে। তাদের তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে প্রাণ বেঁচেছে অনেকের।

এবার বিপর্যয় অনেকটা সামলানোর পর ভারতের উদ্ধারকারীরা রবিবার থেকে ফেরা শুরু করেছেন। সোমবার বায়ুসেনার বিমানে রাতে দিল্লি পৌঁছবে শেষ দলটি। ভারতের এই ভূমিকা কূটনৈতিক স্তরে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এরই পাশাপাশি, তুরস্কের বিপদগ্রস্ত আমজনতার মনের মণিকোঠায় এখন ভারতের নাম। তুরস্কের প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুরস্কের একটি ভিডিও। তাতে শুধুই স্থানীয়দের প্রতিক্রিয়া। উদ্ধারকাজে হাত বাড়িয়ে যে কতটা উপকার করেছে ভারত, সে কথাই বারবার বলা হয়েছে। সকলেরই এক বক্তব্য, ভাল হোক ভারতের। তুরস্কের প্রতি ভারতের সক্রিয়তা দেখে তখনই সে দেশের প্রশাসনের তরফে বন্ধু সম্বোধন করা হয়েছিল। ‘অপারেশন দোস্ত’ যথেষ্ট কঠিন ছিল। ১১০ সদস্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মিলে কার্যত অসাধ্য সাধন করেছে তুরস্ক ও সিরিয়ায়। লোকবল দিয়ে সাহায্য করেছে ভারত। এছাড়াও মোট ৭ কোটি টাকার ত্রাণসাহায্য পাঠিয়েছে ভারত। তাই তো অনেকেই বলছেন, ”ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ভারতের উপর, অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...