Saturday, June 20, 2026

সাতসকালে লরি-ট্রেলারের মুখোমুখি সং*ঘর্ষে নিহত ৩, জ*খম বহু

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! লরি-ট্রেলার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। আহত অন্তত ১২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা।

আরও পড়ুন:BSF ক্যাম্পেই ন্যক্কারজনক ঘটনা! কমান্ডারের লা*লসার শিকার মহিলা কনস্টেবল

মঙ্গলবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবড়ি জোড়া বাঁধ এলাকায় দশ চাকার ট্রাকের সঙ্গে শ্রমিক বোঝাই একটি ট্রেলারের মুখোমুখি ধাক্কা লাগে। ওই ট্রাক্টরে করে রেলের নির্মাণ কাজে যাচ্ছিলেন শ্রমিকেরা। উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই ট্রেলারটিকে ধাক্কা মারলে ছিটকে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও দুজন শ্রমিকের। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জন।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কমল মাল। শ্রমিকদের বেশিরভাগই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা। রেলের ঠিকাদার সংস্থার হয়ে নির্মাণ কাজে এসেছিলেন তারা। চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...