Monday, April 6, 2026

পরের বিশ্বকাপে কি খেলবেন মেসি? কী বললেন আর্জেন্তাইন দলের কোচ?

Date:

Share post:

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে কাতার ২০২২ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে নীল-সাদার দেশ। স্বপ্নপূরণ করেছেন আপামোর আর্জেন্তাইন সমর্থকদের। এরপরই প্রশ্ন আসে পরের বিশ্বকাপও কি খেলবেন মেসি? আর এবার এই প্রশ্নের উত্তর দিলেন আর্জেন্তাই কোচ লিওনেল স্কালোনি। বললেন, একটি শর্তেই বিশ্বকাপ খেলতে পারেন মেসি।

এই নিয়ে একটি সাক্ষাৎকারে আর্জেন্তাইন কোচ স্কালোনি বলেন, “লিও পরের বিশ্বকাপ খেলবে কি না সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। তবে আমার মনে হয় একটা শর্তেই ও খেলবে। সেটা হল ওর শরীর। শরীর খেলার ধকল নিতে পারলে তবেই মেসি খেলবে।”

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। বললেন একটা জয়ের একটা আবেগ কাজ করছিল। এই নিয়ে স্কালোনি বলেন,”এবারের বিশ্বকাপে দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও দেশের সমর্থকদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল। এই বন্ধনের ফলে অনেক বেশি আবেগ নিয়ে সবাই খেলেছে। সমর্থকরা আমাদের আরও বেশি সাহস জুগিয়েছে। তাই আমরা জিততে পেরেছি।” তবে মেসি দলের থাকায় যে দল শক্তিশালী হয়েছে, সেটা জানাতে ভুললেন না আর্জেন্তাইন কোচ। এই নিয়ে তিনি বলেন,” আমি ভাগ্যবান যে দলে মেসির মতো একজন ফুটবলারকে পেয়েছি। ও থাকলে অনেক কিছু অনেক সহজে হয়ে যায়। কারণ, ও বিশ্বের সেরা ফুটবলার।”

আরও পড়ুন:ব‍্যাট হাতে ব‍্যর্থ, কে এল রাহুলের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন দ্রাবিড়

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...