Saturday, April 4, 2026

অবশেষে সম্পন্ন দিল্লির মেয়র নির্বাচন, বিজেপিকে হারিয়ে জয়ী আপ

Date:

Share post:

আপ ও বিজেপির সংঘাতের জেরে দফায় দফায় বাতিল হওয়ার পর অবশেষে সম্পন্ন হল দিল্লির মেয়র নির্বাচন(Meyor Election)। এই নির্বাচনে বড় ব্যবধানে বিজেপিকে(BJP) হারিয়ে জয়ী হল দিল্লির শাসকদল আম আদমি পার্টি(AAP)। দিল্লির পুরনিগমের নতুন মেয়র হলেন আপ প্রার্থী শেলি ওবেরয়(Sheli Oberoy)। ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হলেন তিনি।

২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৪টি আসনে জয়ী হয় তারা। বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। কিন্তু এরপরও মেয়র নির্বাচন নিয়ে তৈরি হয় জটিলতা। আপের তরফে অভিযোগ তোলা হয় দিল্লি পুরসভা নিজেদের দখলে রাখতে চক্রান্ত শুরু করেছে বিজেপি। এই জটিলতা গড়ায় সুপ্রিমকোর্টে। যদিও শীর্ষ আদালতে বড় জয় পায় আম আদমি পার্টি। বিচারপতিরা জানান, মেয়র নির্বাচনে উপরাজ্যপাল মনোনীত পুরসভার সদস্যরা ভোট দিতে পারবেন না। এরপরই মেয়র নির্বাচন সম্পন্ন হলে দেখা যায় আপ নেত্রী শেলি ওবেরয় ১৫০ টি ভোটে জয়ী হয়েছেন, অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ১১৬ টি ভোট।

মেয়র নির্বাচনে বিপুল জয়ের পর এদিন টুইটারে বিজেপিকে তোপ দাগেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে তিনি লেখেন, “গুন্ডারা হেরে গেছে, মানুষ জিতেছে। ওবেরয় শেলি মেয়র নির্বচিত হওয়ায় দিল্লির বাসিন্দাদের শুভেচ্ছা জানাই।” উল্লেখ্য, মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র নির্বাচনেও জয়ী হয়েছে আপ। ডেপুটি মেয়র নির্বাচনে ৩১ ভোটে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছেন আপ প্রার্থী আলি মহম্মদ ইকবাল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...