Tuesday, May 26, 2026

আরও বিপাকে মণীশ সিসৌদিয়া! নয়া মামলা সিবিআইয়ের

Date:

Share post:

আরও বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। দিল্লির বিতর্কিত আবগারি দুর্নীতি নিয়ে চাপের মধ্যেই সিসৌদিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করতে চলেছে সিবিআই।অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে গোয়েন্দাগিরি করানোয় সিসৌদিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন:আবগারি দুর্নীতি মামলায় মণীশকে তলব সিবিআই-র, সোমবারই গ্রেফতারির আশঙ্কা আপের

২০১৫-য় দিল্লি সরকার তৈরি করেছিল ‘ফিডব্যাক ইউনিট’। সিবিআইয়ের দাবি, ২০১৬-র ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ইউনিট বিরোধীদের উপর গোয়েন্দাগিরি চালায়। শুধু বিজেপিই নয়, এই ইউনিট থেকে আপের বিক্ষুব্ধ নেতাদের উপরও নজর রাখা হতো বলে সিবিআইয়ের দাবি। এই ইউনিট তৈরির আগে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি।
সিবিআইয়ের দাবি, ‘ফিডব্যাক ইউনিট‌’ রাজনৈতিক নেতাদের উপর গোয়েন্দাগিরি এবং নজরদারি চালিয়ে গিয়েছে। এ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে সিবিআই। তাদের দাবি, ওই ইউনিট রাজনৈতিক নেতা, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী-সহ প্রায় সাতশো জনের উপর নজরদারি চালিয়েছে, যা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সিবিআইয়ের বক্তব্য, ওই ইউনিটটির কাজকর্ম নিয়মিত দেখভাল করে থাকেন মণীশ এবং তিনিই ঠিক করতেন কাদের উপর নজরদারি চালাতে হবে।এই বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছে সিবিআই। সিসৌদিয়াদের বিরুদ্ধে মামলা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয় লেফটেন্যান্ট গভর্নরের কাছে। এলজি ভিকে সাক্সেনা পত্রপাঠ সেই অনুমতি দিয়ে দেন। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও সিসৌদিয়ার বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সঙ্কেত দিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সিকে।

প্রসঙ্গত,দিল্লির নতুন আবগারি নীতি প্রণয়ন নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিবাদে জড়িয়েছে আপ। দিল্লিতে মদ বিক্রির যাবতীয় দায় ও দায়িত্ব সরকারের ঘাড়ে। নয়া আবগারি নীতিতে এই অবস্থান পরিবর্তনের কথা বলা হয়েছিল। বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ছিল মদ বিক্রির ব্যবস্থাকে। কিন্তু নয়া নীতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন এলজি। চাপের মুখে প্রত্যাহার করা হয় নয়া আবগারি নীতি। এই মামলাতে সিসৌদিয়াকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গত রবিবারও তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও বাজেট তৈরিতে ব্যস্ততার কথা বলে আরও অতিরিক্ত এক সপ্তাহ সময় চেয়ে নেন সিসৌদিয়া।এরইমধ্যে আবারও এক নতুন মামলা।

 

 

Related articles

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...