Monday, April 6, 2026

ফের ভূ*মিকম্পে কেঁপে উঠল রাজধানী! কম্পন অনুভূত উত্তর ভারতের একাধিক এলাকায়

Date:

Share post:

বুধবার বিকেলে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দিল্লি (Delhi) ও সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল (Epicenter) নেপাল (Nepal)। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। নেপালের জুমলা থেকে ৬৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে শুধুমাত্র রাজধানী শহর দিল্লিই নয়, এদিন কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand) ও হরিয়ানার (Hariyana) বিস্তীর্ণ এলাকায়।

জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টায় উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প অনুভূত হয়। সেখানেও ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। পিথোরাগড় থেকে ১৪৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটারের মধ্যে। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ঘন ঘন ভূমিকম্পের সাক্ষী হয়ে আসছে নেপাল। এর আগে গত ২৪ জানুয়ারি নেপালে ভূমিকম্প হয়। মাত্রা ছিল ৫.৮।

 

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...