Friday, June 26, 2026

নির্বাচনের আগে আজ মেঘালয়ে সভা মমতা-অভিষেকের

Date:

Share post:

মেঘালয় এখন পুরোপুরি নির্বাচন মোডে ঢুকে পড়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ আসনের মেঘালয় বিধানসভার নির্বাচন। চলছে শেষ রাউন্ডের প্রচার। প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ বুধবার তা সাইক্লোনে পরিণত হতে চলেছে। আজ আবারও প্রচারে আসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার শিলিগুড়িতে প্রশাসনিক জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি থেকেই হেলিকপ্টারে সরাসরি পৌঁছবেন রাজাবালা। সভা শুরু হবে বেলা ১টায়।

আরও পড়ুন:বুধে মেঘালয়ে পা রাখছেন মমতা-অভিষেক

এর আগে জানুয়ারি মাসে বিশাল জনসভা করেছেন গারো হিলসের মেন্দিপাথারে। তারও আগে শিলংয়েও রাজনৈতিক সভা ও অন্যান্য কর্মসূচি করেছেন। এবার সভা পশ্চিম গারো হিলসের রাজাবালায়। তুরা লোকসভার অন্তর্গত রাজাবালার নেকিকোনা তিলাপাড়া ফিল্ডের মঞ্চ প্রস্তুত নেত্রীকে স্বাগত জানাতে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বলেন তা নিয়ে প্রবল আগ্রহ রাজাবালার। কারণ গত কয়েকদিন টানা মেঘালয়ে পড়ে থেকে অভিষেক যেভাবে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধারে রোড শো ও জনসভা করেছেন তাতে উপচে পড়েছে ভিড়। জনস্রোতে ভেসে গিয়েছে রাস্তা। রাজাবালা মেঘালয়ের একেবারে প্রত্যন্ত জায়গা। নির্বাচনের আগে রাজাবালার চারধারে ছেয়ে গিয়েছে হোর্ডিং। যেখানে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও জোড়া ফুল চিহ্ন, সঙ্গে প্রার্থীর ছবি, যিনি হাত জোড় করে বলছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার আপনার ও আপনার পরিবারের ভোট জোড়া ফুলে। গোটা মেঘালয়েজুড়ে এখন শুধুই এই। এখানে নেত্রীর ছবির সঙ্গে রয়েছে মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা ও দলের কান্ডারি মুকুল সাংমা, সভাপতি চার্লস পিনগ্রোপ ও সঙ্গে স্থানীয় প্রার্থীর ছবি। সঙ্গে অবশ্যই জোড়া ফুল চিহ্ন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...