Friday, June 26, 2026

মর্মা*ন্তিক! বৌভাতের দিনই চরম পরিণতি নবদম্পতির

Date:

Share post:

জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই জীবনে এমে এল চরম অন্ধকার। বৌভাতের অনুষ্ঠান শুরুর আগেই বন্ধ ঘর থেকে উদ্ধার নবদম্পতির রক্তাক্ত দেহ। ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরের (Raypur) ঘটনা। পুলিশ সূত্রে খবর, রবিবার বছর চব্বিশের আসলামের (Aslam) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২২ বছরের কাহকাশা বানো (Kahokasha Bano)। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে কী কারণে এমন মর্মান্তিক পরিণতি? তা জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার আসলাম এবং কাহকাশার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই মতো অনুষ্ঠানের জন্য একই ঘরে তৈরী হচ্ছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু আচমকাই ঘর থেকে চিৎকার শুনতে পান আসলামের মা। ছুটে যান তিনি। অনেক ডাকার পরও দরজা খোলে না কেউ। সেই সময় জানলা দিয়ে উঁকি মেরে বাড়িতে থাকা আত্মীয় পরিজন দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেয় পড়ে রয়েছেন দম্পতি। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ছুরিও।

তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসার জেরেই এই মর্মান্তিক পরিণতি। তবে এর পিছনে অন্য কিছু রহস্য রয়েছে কী না তার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...