Monday, April 6, 2026

ধনীদের তালিকায় প্রথম ২৫ এর মধ্যেও রইলেন না আদানি

Date:

Share post:

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আরও নীচে নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ গৌতম আদানি।এ বার ধনীদের ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন ভারতের এই ধনকুবের।

আরও পড়ুন:‘স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন! আদানি কাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গঠনের ‘কেন্দ্রীয় শর্ত’ খারিজ সুপ্রিম কোর্টের 

গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স বলছে, সে দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার (প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।এরপরই প্রকাশিত হয় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের সেই বিতর্কিত রিপোর্ট। যেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। এরপরই নামতে থাকে আদানিদের সংস্থাগুলির শেয়ারের দাম।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)।যদিও ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর বুধবারের তালিকা অবশ্য জানাচ্ছে ধনী তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...