Monday, April 6, 2026

খারাপ ফর্ম, রাহুলের জন‍্য বিশেষ পরিকল্পনা বোর্ডের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই ভারতের তারকা ওপেনার কে এল রাহুলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান পাননি তিনি। এরফলে অজিদের বিরুদ্ধে বাকি দুই টেস্টে দলে থাকলেও সহ-অধিনায়কত্বের দায়িত্বে রাহুলকে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার যা খবর, তৃতীয় টেস্টে দল থেকে কেএল রাহুলকে ছেঁটে ফেলা কার্যত নিশ্চিত। রাহুল যাতে শুধু দলের বোঝা হয়ে দলের সঙ্গে সঙ্গে না ঘোরেন, তার জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে বোর্ড। জানা যাচ্ছে, তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে সেটা নির্ভর করছে কোচ এবং অধিনায়কের উপরেই। এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা।

এই নিয়ে এদিন বোর্ডের সেই কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন,” ধারাবাহিক সমালোচনায় রাহুলের আত্মবিশ্বাস নিশ্চয়ই নড়ে গিয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটে ওকে খেলার অনুমতি দিলে খারাপ হবে না। ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে আবেশ খানদের মতো বোলারকে সামলে রান পেলে ও আত্মবিশ্বাস ফিরে পাবে। যদি সেখানে রান পায়, তা হলে আমেহদাবাদে চতুর্থ টেস্টে ওকে খেলানো যেতে পারে। যদি রাহুল দ্রাবিড়ের মাথা থেকে এ রকম কোনও ভাবনা বেরোয়, তা হলে খুবই ভাল হয়।”

আর এতেই কার্যত স্পষ্ট রাহুলকে ঘরোয়া ক্রিকেটে ছাড়তে বোর্ডের কর্তাদের কোনও অসুবিধা নেই। সম্মতি দরকার শুধু দলের কোচ এবং অধিনায়কের।

আরও পড়ুন:ডার্বির মহারণ, ইস্টবেঙ্গলের পাঠানো ডার্বির টিকিট ফেরত পাঠাল মোহনবাগান-আইএফএ

 

 

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...