Tuesday, June 23, 2026

Entertainment : রানির সন্তানকে খুঁজতে নরওয়ে পৌছলেন অভিনেতা অনির্বাণ !

Date:

Share post:

বলিউডে পৌঁছতে না পৌঁছতেই রনি মুখোপাধ্যায়কে (Rani Mukherjee) সপাটে চড় মারলেন বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এ দৃশ্য প্রকাশ্যে আসার পর নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না বাংলার কলাকুশলীরা। বাঙালিবাবুর এত রাগ কীসের? আর সব ছেড়ে কেনই বা রানির সন্তানকে খুঁজতে হন্যে হয়ে এদিক ওদিক দৌড়দৌড়ি করছেন অনির্বাণ? এইসব প্রশ্নের উত্তর দিয়েছে রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র (Mrs Chatterjee Vs Norway) ট্রেলার। অনির্বাণকে বলিউডের (Bollywood) সিনেমায় দেখে মুগ্ধ তাঁর সতীর্থ এবং অনুরাগীরা।

একজন মহিলা বনাম একটা গোটা দেশ – বলিউডের এই ভাবনা চিন্তা আজ নতুন নয়। কিন্তু ‘মর্দানি’ মিসেস চোপড়ার ‘মিসেস চ্যাটার্জি’ রূপে নয়া অবতার নজর কেড়েছে বলিউডের। দুই দেশের সংস্কৃতি, আর তার মাঝে শৈশব আর মাতৃত্বের টানাপোড়েন নিয়ে আসছে নতুন ছবি। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। ধুতি পাঞ্জাবি থেকে কোর্ট প্যান্ট , বাঙালি বাবু অনির্বাণ নিজের দক্ষতা বুঝিয়েছেন ট্রেলারে। অনেকেই বলছেন পরমব্রত চট্টোপাধ্যায় , শাশ্বত চট্টোপাধ্যায়ের দেখানো পথেই পা রাখলেন অনির্বাণ ভট্টাচার্য।

প্রায় ১১ বছর আগে নরওয়েবাসী বাঙালি দম্পতি সাগরিকা ভট্টাচার্য ও অভিরূপ ভট্টাচার্য ঠিক যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন, সেই লড়াইয়ের কাহিনী এবার সিনে দুনিয়ায়। আগামী ১৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

 

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...