Tuesday, June 9, 2026

‘কুকীর্তি’ফাঁস! ২১ বছর পরে শ্রীঘরে বিজেপি বিধায়ক ভনওয়ারলাল

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে বিজেপি বিধায়ককে (BJP MLA) দশ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। ২০০২ সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের বিজেপি নেতা ভনওয়ারলাল রাজপুরোহিতের (Vanwarlal Rajpurohit) বিরুদ্ধে। তবে দীর্ঘ ২১ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত হলেন বিজেপি নেতা। বুধবার নাগৌরের এক আদালত স্পষ্ট জানিয়েছে, দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বছর ৮৬-এর ওই প্রাক্তন বিজেপি বিধায়ককে। আপাতত তাঁকে পার্বতসার জেলে রাখা হয়েছে। তবে ভনওয়ারলালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। জানা গিয়েছে, নির্যাতিতার হাতে তুলে দেওয়া হবে এই অর্থ। তবে এমন অপরাধে অপরাধী হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এতদিন জেলের বাইরে ঘুরলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

নির্যাতিতার অভিযোগ, ২০২২ সালে নিজের বাড়িতে ডেকে এক মহিলাকে ধর্ষণ করেন স্থানীয় বিজেপি নেতা। মুম্বইয়ে স্বামীকে ফোন করার অছিলায় তাঁকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েন ওই মহিলা। বিজেপি নেতার চাপে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি। পরে নির্যাতিতার হাতে ৫০০ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেন বিজেপি নেতা ভনওয়ারলাল। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে এমন নির্মম ঘটনার পরের বছরই ধর্ষণে অভিযুক্ত নেতাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় বিজেপি। ২০০৩ সালে জয়ী হন ভনওয়ারলাল। এরপর থেকেই আদালতে দীর্ঘদিন ধরে বিচার চলছিল বিজেপি বিধায়কের। অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। সাজা ঘোষণার সময়ে হুইলচেয়ারে করেই আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক।

 

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...