Tuesday, June 9, 2026

খড়দহে দুপক্ষের সংঘ*র্ষ, নিখোঁজ গুলি*বিদ্ধ যুবক!

Date:

Share post:

এবার দুপক্ষের সংঘ*র্ষে উত্তপ্ত হয়ে উঠল  উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardaha)। দুপক্ষের লড়াইয়ের  মাঝে লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হন একজন। আহত হওয়ার পর থেকেই পলাতক শেখ ইউসুফ (Sekh Yusuf) নামে ওই যুবক। বুধবার রাতে রহড়া থানার খড়দহ পুরসভার এক নম্বর ওয়ার্ড জিসি রোড (GC Road) এলাকায় সংঘর্ষ বাধে স্থানীয় দুই দুষ্কৃতী দলের মধ্যে।শেখ ববিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে শেখ ইউসুফের পায়ে। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই যুবক।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় (Titagarh police station) ও রহড়া থানার (Rahara police station) পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তনয় চট্টোপাধ্যায়। উদ্ধার হয়েছে গুলির খোল। পুলিশের অনুমান ধরা পড়ার ভয়েই পালিয়েছে ইউসুফ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে আসরে নেমেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বাহিনী।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জিসি রোড এলাকায়।স্থানীয়দের অভিযোগ, এধরনের সংঘর্ষ এই অঞ্চলের নিত্য ঘটনা। কোথা থেকে গুলি, বন্দুক, বোমার জোগান আসছে এলাকায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ।কড়া নজরে রয়েছে এলাকার পরিস্থিতির ওপর।

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...