Tuesday, June 9, 2026

দিল্লিতে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার অসম পুলিশের

Date:

Share post:

রাইপুর যাওয়ার আগেই দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার(Arrest) করা হল কংগ্রেসের(Congress) বরিষ্ঠ নেতা পবন খেরাকে(Paban Khera)। এক এফআইআরের(FIR) ভিত্তিতে অসম পুলিশের একটি টিম দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) গিয়ে গ্রেফতার অরে তাঁকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, রাইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। যেখানে পবন খেরার পাশাপাশি উপস্থিত ছিলেন রণদীপ সিং সুরযেওয়ালা সহ অন্যান্য নেতারা। তবে বিমানে ওঠার পর হঠাৎ পবন খেরাকে বিমান থেকে নামতে বাধ্য করে দিল্লি পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয় অসম পুলিশের একটি দল। তাদের তরফে জানানো হয়, অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়েছে। কারণ পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় বিমান বন্দরেই তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা।

তবে কেন এই গ্রেফতার? অসম পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি যোগ বোঝাতে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করেন পবন খেরা। নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদির ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদি’ বলে আখ্যা দেন তিনি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে অসমে। যার জেরেই বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতায় বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস নেতাকে।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...