Thursday, June 4, 2026

ক্রীড়ামন্ত্রীকে চিঠি আইএফএ-র

Date:

Share post:

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি আইএফএর। মঙ্গলবার মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনে এসে নাম না করে আইএফএ এবং সিএবি-কে তোপ দাগেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সন্তোষ ট্রফি এবং রঞ্জি ফাইনালে বাংলার শোচনীয় ব্যর্থতা নিয়ে স্থানীয় ফুটবল ও ক্রিকেট প্রশাসকদের ধিক্কার জানিয়ে দল নির্বাচনে কোটা সিস্টেম নিয়ে সরব হন মন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে খোলা চিঠি পাঠায় আইএফএ। সচিব অনির্বাণ দত্ত চিঠিতে বিস্তারিতভাবে লিখেছেন, কীভাবে স্বচ্ছতার সঙ্গে সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ ও ফুটবলার নির্বাচন হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর অভিযোগ ছিল, গতবার সন্তোষে বাংলাকে ফাইনালে তোলা কোচ রঞ্জন ভট্টাচার্যকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রীকে আইএফএ সচিব লিখেছেন, ‘‘গতবার সন্তোষে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যকে আমরা প্রস্তাব দিয়েছিলাম জাতীয় গেমসের জন্য। কিন্তু তিনি এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করছিলেন বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জাতীয় গেমসে চ্যাম্পিয়ন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের উপরই আস্থা রাখে আইএফএ-র কোচেস কমিটি। কোচই ট্রায়ালে যোগ্য খেলোয়াড়দের নির্বাচন করেন। বিভিন্ন ক্লাব ট্রায়ালে ফুটবলার পাঠিয়েছিল। তাদের সবাইকে দেখেই সেরা খেলোয়াড়কে বেছে নিয়েছেন কোচ।’’

 

আরও পড়ুন:আজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল, অনিশ্চিত ভারত অধিনায়ক


 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...