Monday, April 13, 2026

একই পরিবারের ৩ সদস্যের ম*র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা  

Date:

Share post:

বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই মেয়ে ও মায়ের মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন মা এবং দুই মেয়ে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বর্ধমানের পীরপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন মৃণালিনী চৌধুরী (৬০) এবং তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) ও সঙ্ঘমিতা চৌধুরী (৩২)। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই তাঁদের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা রূপালি হাজরা। তবে দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এরপর কোনও সাড়াশব্দ না পেয়েই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় তাঁদের আত্মীয়দেরও। এরপর প্রতিবেশী এবং আত্মীয়েরা বাড়িতে ঢুকে দেখতে পান ডাইনিং হলে তিন জনের মৃতদেহ পড়ে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি বোতলও। যাতে বিষ (Poison) রয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মৃণালিনী চৌধুরীর মামা বিশ্বনাথ মল্লিক জানান, কোভিডে মারা যান মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল। তারপর থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তারই জেরে যে এমন অঘটন তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয় স্পষ্ট হবে।

 

 

 

Related articles

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...