Saturday, April 4, 2026

আদালত তলব করেনি, ‘অপপ্রচার’ নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

রাজ্যজুড়ে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। আর পরীক্ষা শুরু হতে না হতেই ‘অপপ্রচার’ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করছেন মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়(Ramanuj Ganguly)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বৃহস্পতিবার তাঁকে তলব করেই নি, বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক পরিষদ করে এমনটাই সবার সামনে স্পষ্ট করলেন রামানুজ।

২৩ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে দম ফেলার ফুরসত পাননি পর্ষদ সভাপতি। তার মাঝে হঠাৎ করে রটে যায় যে তাঁকে নাকি হাইকোর্ট তলব করেছে এমন কথা। বিগত কয়েকদিনের অভিজ্ঞতায়, আদালতের ‘তলব’ শব্দটির সঙ্গে একাধিক দুর্নী*তির সংযোগ খুঁজছেন রাজনৈতিক মহলের একাংশ। এই খবর রামানুজ গঙ্গোপাধ্যায়ের কানে গিয়েও পৌঁছয়। কিন্তু পরীক্ষা চলাকালীন তিনি কোনও রকম মন্তব্য করতে পারেননি। পরে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অতিক্রান্ত হওয়ার পর, বেলা শেষে বিকেলে সাংবাদিক বৈঠক করেন তিনি। রামানুজ বলেন, ‘‘আমার আজ যাওয়ার কোনও প্রশ্ন ছিল না। কোনও অবকাশও ছিল না। এ ধরনের খবরে, এ ধরনের বিভ্রান্তিতে আমার অসুবিধা হয়েছে ব্যক্তিগত ভাবে। অন্য দিন হয়তো বিষয়টি নিয়ে সমস্যায় পড়তাম না। যে হেতু মাধ্যমিক চলছে, আজ প্রথম দিন ছিল, আমার কাছে বিষয়টি সমস্যার মনে হয়েছে। এ রকম খবরে অনেকে উদ্বিগ্ন হন, কাজে বিঘ্ন ঘটে।’’

অন্যদিকে হাই কোর্ট সূত্রে খবর, গত ১৩ ফেব্রুয়ারি বিচারপতি অমৃতা সিংহ একটি মামলায় শর্তসাপেক্ষে রামানুজকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পর্ষদ সভাপতি গোটা বিষয়টি স্পষ্ট করে সকলের সামনে তুলে ধরে জানান এটা নিছক কুৎসা রটানো ছাড়া আর কিছুই নয়। আদালত সূত্রে জানা যায়, ১২ বছরের একটি পুরনো মামলায় শর্তসাপেক্ষে রামানুজকে বৃহস্পতিবার তলব করেছিল আদালত। অঞ্জনকুমার খাটুয়া নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গত ১২ বছর ধরে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি। গত মাসে হাই কোর্ট তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দেয়। এর পর স্কুল সার্ভিস কমিশন অঞ্জনের চাকরির সুপারিশপত্র পাঠায় পর্ষদকে।মধ্যশিক্ষা পর্ষদের কৌঁসুলি বৃহস্পতিবার আদালতকে জানান, রামানুজ ব্যস্ত রয়েছেন। এরপরেই এজলাস কক্ষে নিয়োগপত্র দেওয়া হয় অঞ্জনকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...